• আজ

    ট্রেনের ধাক্কায় মালিবাগে ব্যবসায়ী নিহত

    ট্রেনের ধাক্কায় মালিবাগে ব্যবসায়ী নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১২:১৯ অপরাহ্ণ

    রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন আব্দুর রহমান (৫০) নামে এক ব্যবসায়ীর।

    বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনাটি ঘটে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

    আব্দুর রহমান নারায়ণগঞ্জ বন্দর থানার উইলসন রোডের ৩৬৮ নম্বর বাসার মন্টু পাটোয়ারীর ছেলে।

    রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে মালিবাগ রেলগেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

    তিনি আরও বলেন, নিহতের স্বজনদের কাছ থেকে জানতে পারি, আব্দুর রহমান ব্যবসার কাজে ঢাকায় এসেছিলেন। নারায়ণগঞ্জে তার ব্যবসা রয়েছে। মালিবাগ রেলগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০