- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১:৩৫ অপরাহ্ণ
পৃথিবীর প্রায় সকল দেশেরই ব্যবসা-বাণ্যিজের প্রধান বিনিময় মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় ডলার। ডলারের মূল্য নির্ধারণের উপর নির্ভর করে সর্বক্ষেত্রে লেনদেন হয়ে থাকে। কিন্তু কিছু কিছু আর্থিক প্রতিষ্ঠান অধিক দামে ডলার কেনাবেচা করে থাকে, যা আইনগত দণ্ডনীয় অপরাধ।
নির্ধারিত দরের চেয়ে বেশি মূল্যে ডলার কেনাবেচার অভিযোগে ১৩ ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছে আর্থিক খাতের প্রধান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। রোববার বিভিন্ন ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আমদানিতে সর্বোচ্চ ১০৯ টাকা ৫০ পয়সা দর নির্ধারিত থাকলেও কোনো কোনো ব্যাংক ১১৭ টাকা পর্যন্ত নিয়েছে। একইভাবে কিনেছে ১১৬ টাকা দরে।
ব্যাখ্যা তলব তালিকায় কোন কোন ব্যাংক রয়েছে সেটি জানা যায়নি, তবে একটি সূত্র জানিয়েছে, সবই বেসরকারি খাতের ব্যাংক। এর মধ্যে একটি শরিয়াহভিত্তিক ব্যাংকও রয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যাংকগুলোকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস এবং বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ থেকে ডলার কেনাবেচা পরিদর্শন করা হয়। প্রাথমিকভাবে পরিদর্শনে শরিয়াহভিত্তিক একটি ব্যাংকে ডলারের অনিয়ম পাওয়ায় এ খাতের অন্যান্য ব্যাংকেও ডলার বেচাকেনার তথ্য যাচাই করা হচ্ছে।
পরিদর্শনের খবর ছড়িয়ে পড়ার পর বাড়তি দরে ডলার কেনা থেকে বিরত ছিল অনেক ব্যাংক। এমনকি মানি চেঞ্জারগুলোতেও গতকাল ডলার কেনাবেচা বন্ধ ছিল।
ব্যাংকাররা জানান, ডলারের দর বাজারভিত্তিক বলা হলেও এখন কেন্দ্রীয় ব্যাংক ঠিক করে দিচ্ছে। এবিবি ও বাফেদার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত ডলার কেনার দর এখন ১০৯ টাকা ৫০ পয়সা; আমদানিতে ১১০ টাকা, তবে এমন দরে ডলার পাওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, ২০২১ সালে ডলার কেনাবেচায় অতিরিক্ত মুনাফার অভিযোগে ১২ ব্যাংকের লাভের অর্থ থেকে ৫০০ কোটি টাকা সিএসআর খাতে ব্যয়ের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই তালিকায় বিদেশি মালিকানার দুটি ও বেসরকারি খাতের ১০ ব্যাংক ছিল।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||