- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ মার্চ ২০২২ | ১২:৩৭ অপরাহ্ণ
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার (২২ মার্চ) ভোর ৬টা থেকে বুধবার (২৩ মার্চ) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
বুধবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে তিন হাজার ১৯০ পিস ইয়াবা, ৬২ গ্রাম (১১০ পুরিয়া) হেরোইন, ৪১ কেজি ৩০ গ্রাম গাঁজা, ৪০টি নেশাজাতীয় ইনজেকশন ও ১৮৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||