• আজ

    ডিএমপির মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪৫

    ডিএমপির মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪৫

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ ডিসেম্বর ২০২৩ | ১১:৪৯ পূর্বাহ্ণ

    রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিন নিয়মিত মাদকবিরোধী অভিযান চালায় ডিএমপি। এই অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তদের কাছ থেকে ৩ হাজার ৭২৬টি ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম হেরোইন, ৩৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৩৫ বোতল ও ৪০ লিটার দেশি মদ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০