• আজ

    ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৮

    ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৮

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ ডিসেম্বর ২০২৩ | ২:০৫ অপরাহ্ণ

    রাজধানীতে প্রতদিন নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিএমপি। এই অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

    বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮৪৭ ইয়াবা, ৩১ গ্রাম হেরোইন ও ১৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    গ্রেফতার ২৮ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা করা হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১