• আজ

    ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৯

    ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৯

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ জানুয়ারি ২০২৩ | ৭:৩০ অপরাহ্ণ

    রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

    শনিবার (২৮ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এই তথ্য জানানো হয়।

    এর আগে শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে ৫ হাজার ৮৩ পিস ইয়াবা, ১৪৫ গ্রাম হেরোইন, ৫৪ কেজি ৯২৫ গ্রাম ও ৩৪ পুরিয়া গাঁজা, ২৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১