• আজ

    ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৬

    ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৬

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ৯:২৪ অপরাহ্ণ

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে ১৭ দিন পর ডেঙ্গুতে মারা যাওয়ার তথ্য পাওয়া গেল। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    এর আগে গত ৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর একজনের মৃত্যুর খবর দিয়েছিল।

    বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    চলতি বছরের মোট ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকাতে চার জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩১৬ জনে।

    বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৫৩ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছে ২৮ জন; আর ঢাকার বাইরে এ সংখ্যা ২৫।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০