• আজ

    ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ২৯

    ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ২৯

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ জানুয়ারি ২০২৪ | ৭:৩২ অপরাহ্ণ

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৯ জন ভর্তি হয়েছেন।

    বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় নয়জন ও ঢাকার বাইরে ২০ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ২১ জন ও ঢাকার বাইরে ২৩ জন।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত একজন ঢাকা সিটির বাইরে। চলতি বছর ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৮৫ জন। এর মধ্যে ঢাকায় ২৮৭ জন ও ঢাকার বাইরে ৪৯৮ জন।

    চলতি বছরের এ পর্যন্ত ৬২৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ২২১ জন ও ঢাকার বাইরে ৪০৪ জন।

    বর্তমানে সারাদেশে ১৪৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৫৯ জন ও ঢাকার বাইরে ৯০ জন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১