• আজ

    ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ১৫

    ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ১৫

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ জানুয়ারি ২০২৪ | ৭:৪১ অপরাহ্ণ

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর যায়নি। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    মঙ্গলবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    চলতি বছরের মোট ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকাতে এক জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৪৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ১৩ জন এবং সারা দেশে (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ৩২ জন ছাড়পত্র পেয়েছেন।

    বর্তমানে সারা দেশে মোট ১১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ৩৬ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

    বর্তমানে হাসপাতাল থেকে ডেঙ্গুরোগী ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৮৭ শতাংশ, ভর্তি থাকার হার ১১ শতাংশ এবং মৃত্যুর হার শতকরা এক দশমিক চার শতাংশ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০