• আজ

    ডেঙ্গু প্রতিরোধে দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

    ডেঙ্গু প্রতিরোধে দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ মার্চ ২০২৪ | ৭:১১ অপরাহ্ণ

    সকল ডেঙ্গু রোগীদের যথাযথ ও সময়মতো চিকিৎসাসেবা দিতে দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

    মঙ্গলবার ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে করণীয় বিষয়াদি নিয়ে ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‌‘নির্দেশ দেওয়া হচ্ছে যেন হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়। রোগীরা যখন ডেঙ্গু আক্রান্ত হন বা জ্বর হয় তারা যেন অতি দ্রুত হাসপাতালে আসেন। অনেক সময় দেখা যায় অনেক দেরিতে আসেন। তখন কিছু করা যায় না। এই ম্যাসেজগুলো আমরা দিচ্ছি।’

    তিনি বলেন, ‘ডেঙ্গুর প্রজনন ও বিস্তার কীভাবে হয় সে বিষয়ে মানুষকে সচেতন করতে আমরা প্রিভেনশন নেব প্রতি ওয়ার্ডে।’

    এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামও বক্তব্য রাখেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০