• আজ

    ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

    ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

    গাজীপুর টিভি ডেস্ক | ০৬ নভেম্বর ২০২৪ | ৯:৪৬ অপরাহ্ণ

    যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    বুধবার (৬ নভেম্বর) রাতে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানা গেছে।

    এর আগে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    বন্ধুত্বপূর্ণ দুই দেশের অংশীদারির অফুরন্ত নতুন সম্ভাবনা আছে বলে বিশ্বাস করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

    শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আপনাকে দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় প্রতিফলিত হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে আপনার নেতৃত্ব এবং দৃষ্টি প্রতিধ্বনিত হয়েছে। আমি নিশ্চিত, আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০