- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৯ জুলাই ২০২৫ | ৭:৩৬ অপরাহ্ণ
শুধু নির্বাচন হবে শোনা গেলেও দিন-তারিখ ঘোষণা হয়নি। কিন্তু এখনই সবাই সংখ্যানুপাতিক নির্বাচনের (পিআর) দাবিতে সোহরাওয়ার্দীতে সমাবেশ করছে— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর বনানীতে এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টের আগে আমরা সবাই এক থাকলেও এখন সবাই ভাগ হয়ে গেছে। তবে দিল্লীতে ওরাই শান্তিতে আছে। এ সময় নির্বাচন দিন-তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা নেই বলেও মন্তব্য করে তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে গুজব ও অপপ্রচার তত বাড়বে। রাষ্ট্র সংস্কার প্রশ্নে বিএনপিকে নিয়ে অপপ্রচার চলছে বলেও অভিযোগ করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||