• আজ

    ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ

    ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ মে ২০২৪ | ১২:৫৩ অপরাহ্ণ

    গাজীপুরের জয়দেবপুরে থেমে থাকা মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে ঢাকার সঙ্গে এ রুটে চলাচলকারী পশ্চিমাঞ্চলের সব ধরণের ট্রেনের যোগাযোগ বন্ধ রয়েছে।

    শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে জয়দেবপুর রেলস্টেশনের রাউটার সিগনালে এ দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনার পর থেকে ওই রুটে কোনো ট্রেন চলছে না বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ের স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার।

    তিনি বলেন, এখন ওই রুটে ট্রেন নেই। আর শুধু জয়দেবপুরে কোনো ট্রেন যাবে না। দুপুরের পরে ওই রুট দিয়ে ট্রেন চলাচল করবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০