• আজ

    ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস: উপকূলীয় এলাকায় ভারী বর্ষণের শঙ্কা

    ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস: উপকূলীয় এলাকায় ভারী বর্ষণের শঙ্কা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ জুলাই ২০২৫ | ৭:০১ অপরাহ্ণ

    রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। সোমবার (৭ জুলাই) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

    পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। গত কয়েকদিন ধরে দেশে বৃষ্টিপাত বেড়েছে, যা আগামী ৯ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    পূর্বাভাসে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত) দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪৬ মিলিমিটার। ঢাকায় এই সময়ে ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

    আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের উপকূলীয় জেলাগুলোতে বেশি বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও অতিভারি বর্ষণ হচ্ছে। অন্যদিকে, রংপুর ও রাজশাহীতে বৃষ্টির পরিমাণ সবচেয়ে কম; রংপুরে আবহাওয়া অফিসের ৫টি স্টেশনে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

    আজ দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে অন্যান্য এলাকায় তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

    আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দেশের স্থলভাগে একটি লঘুচাপ বিরাজ করছে। আগামীকাল মঙ্গলবারও রংপুর ও রাজশাহী বিভাগ ছাড়া বাকি ছয়টি বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। ৯ জুলাইয়ের পর বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে।

    আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০