- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ এপ্রিল ২০২২ | ১২:২৮ অপরাহ্ণ
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, অভিযানের সময় গ্রেফতারদের কাছ থেকে ৩৯৮০ পিস ইয়াবা, ৭০ পুরিয়া হেরোইন, ১০ কেজি ২০ গ্রাম গাঁজা ও ৮টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||