- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ আগস্ট ২০২২ | ৫:১৩ অপরাহ্ণ
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এ বছর ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষ এবং আজাদি কা অমৃত মহোৎসবের উদযাপনের অংশ হিসাবে এই আয়োজন অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়েছে।
অনুষ্ঠানে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার বিক্রম কে. দোরাইস্বামী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ভারতের মহামান্য রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের কিছু অংশ পড়ে শোনান।
আইজিসিসি শিক্ষকদের নেতৃত্বে ভারতীয় সম্প্রদায়ের একদল সদস্য জাতীয় সঙ্গীত এবং দেশাত্মবোধক গান করেন। ভারতীয় সম্প্রদায়ের বিপুল সংখ্যক সদস্য অনুষ্ঠানটিতে ব্যাপক উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||