• আজ

    ঢাবিতে প্রথমবারের মতো গবেষণা ও প্রকাশনা মেলা শুরু

    ঢাবিতে প্রথমবারের মতো গবেষণা ও প্রকাশনা মেলা শুরু

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ অক্টোবর ২০২২ | ৭:১২ অপরাহ্ণ

    শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাসে প্রথমবারের মতো শুরু হচ্ছে দুই দিনব্যাপী গবেষণা ও প্রকাশনা মেলা। আগামী ২২ ও ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে।

    আজ বুধবার (১৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

    লিখিত বক্তব্যে উপাচার্য জানান, ২২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সম্মাননীয় অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

    উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গবেষণা ও প্রকাশনা মেলা। এ মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, গবেষণা সেন্টারের উদ্বোধন, গবেষণা ও প্রকাশনাসমূহ তুলে ধরা হবে।

    জানা গেছে, দুই দিনব্যাপী আয়োজিত এ মেলায় ১০টি অনুষদ, একটি ইনস্টিটিউট, একটি প্রকাশনা সংস্থা ও একটি গবেষণা কেন্দ্রসহ ১৩ প্যাভিলিয়ন থাকবে। এছাড়া একটি কেন্দ্রীয় মঞ্চ থাকবে।

    মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে প্রকাশিত প্রকাশনাসহ উল্লেখযোগ্য প্রকাশনাসমূহ প্রদর্শন ও উপস্থাপন করা হবে। মেলায় একটি গ্রন্থ, ২৬টি বিশেষ জার্নাল, ২১৬টি গবেষণা প্রজেক্ট, ৬২৪টি পোস্টার এবং ৮৬টি ফ্লাইয়ার বা ক্রশিয়ার স্থান পাবে।

    গবেষণা মেলায় আসা দর্শনার্থীদের জন্য গাড়ি পার্কিং, অভ্যর্থনা, তথ্য, অভিযোগকেন্দ্র, প্রাথমিক চিকিৎসা সুবিধা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, খাদ্য ও নিরাপদ পানীয় ব্যবস্থা, ওয়াশরুম সুবিধা, বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের সুযোগ-সুবিধাসহ সার্বিক শৃঙ্খলা রক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জার ইউনিট শিক্ষার্থীরা দায়িত্ব পালন করবেন।

    এদিকে, খন্দকার মোকাররম হোসেন বিজ্ঞান ভবন ও সায়েন্স অ্যানেক্স ভবন প্রাঙ্গণে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হবে।

    শৃঙ্খলা রক্ষার্থে গবেষণা মেলায় শারীরিক শিক্ষাকেন্দ্রের প্রধান ফটক দিয়ে প্রবেশ এবং সুইমিংপুল সংলগ্ন ফটক দিয়ে প্রস্থান করতে হবে। কোনো যানবাহন ভেতরে প্রবেশ করতে পারবে না।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১