• আজ

    ঢাবির বাসে আগুন দেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের

    ঢাবির বাসে আগুন দেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ নভেম্বর ২০২৩ | ৬:২১ অপরাহ্ণ

    রাজধানীর মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে শিক্ষার্থী ও পুলিশের তৎপরতায় বাসটিতে আগুন দিতে ব্যর্থ হয় দুর্বৃত্তরা। রবিবার বিকেল ৪টার দিকে সরকারি বাঙলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের দারুসসালাম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাসুক মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

    এডিসি মাসুক বলেন, বাঙলা কলেজের সামনে বিআরটিসি একটি দোতলা বাসে আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল। বিষয়টি টের পেয়ে যাত্রী ও পুলিশের তৎপরতায় ঠেকানো গেছে।

    তিনি আরো বলেন, আগুনের কারণে বাসের একটি সিট পুড়ে গেছে। এ ছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি। বাসে অল্পকিছু যাত্রী ছিল।

    তবে এই ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। তিনি জানান, বাসটিকে ছেড়ে দেওয়া হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০