• আজ

    তিন পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা

    তিন পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ এপ্রিল ২০২৩ | ৭:৩৫ অপরাহ্ণ

    দেশের তিনটি পৌরসভার নির্বাচনের প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, টাঙ্গাইলের বাসাইল, নারায়ণগঞ্জের গোপালদী ও বগুড়ার তালোড়া পৌরসভায় ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত করা হবে।

    বুধবার (২৬ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ প্রজ্ঞাপন জারি করেন।

    এতে উল্লেখ করা হয়, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, মনোনয়নপত্র বাছাই ২৫ মে, প্রার্থিতা প্রত্যাহার ১ জুন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

    রিটার্নিং কর্মকর্তা হিসেবে বাসাইল ও তালোড়া পৌরসভায় সিনিয়র জেলা সিনিয়র কর্মকর্তা এবং গোপালদী পৌরসভায় জেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে। আর আপিল কর্তৃপক্ষ নিয়োগ করা হয়েছে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০