• আজ

    তৃতীয় বিশ্বযুদ্ধটা ইউক্রেনে হচ্ছে না: বাইডেন

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ মার্চ ২০২২ | ৪:১০ অপরাহ্ণ

    ইউক্রেনে সেনা না পাঠানোর বিষয়টি আবারও পরিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সঙ্গে এটাও বলেছেন, ‘আমরা ইউক্রেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চাই না। তবে ন্যাটোর সীমারেখার প্রতিটি ইঞ্চি রক্ষায় যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে বলে আবারও জানান তিনি। খবর সিএনএন’র।

    ফিলাডেলফিয়ায় হাউস ডেমোক্রেটিক ককাস ইসু সম্মেলনে বাইডেন আরও বলেন, রাশিয়ার বাহিনীর মোকাবিলায় ইউক্রেন যেন অস্ত্র পায় সেটা নিশ্চিত করবো আমরা। ইউক্রেনীয়দের জীবন বাঁচাতে খাবার ও অর্থ সাহায্য পাঠানোর কথাও বলেন তিনি।

    এ সময় ইউক্রেনের প্রতি সমর্থন দেওয়ার জন্য হাউজ অব রিপ্রেজেন্টেটিভদের ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় তিনি বলেন, ‘আজও (১১ মার্চ) আমি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ঘণ্টাখানেক কথা বলেছি। তার সঙ্গে আমার প্রায় প্রতিদিনই কথা হচ্ছে।’

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১