• আজ

    তেজগাঁও বস্তির আগুন নিয়ন্ত্রণে সিভিল ডিফেন্সের ১১ ইউনিট

    তেজগাঁও বস্তির আগুন নিয়ন্ত্রণে সিভিল ডিফেন্সের ১১ ইউনিট

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ মার্চ ২০২৩ | ৯:১৯ অপরাহ্ণ

    রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের তেজকুনিপাড়া এলাকায় বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট।

    সোমবার (১৩ মার্চ) রাত ৭টা ৫৩ মিনিটে সেখানে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, আগুর লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও আটটি ইউনিট।

    তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১