- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১২ জুন ২০২৩ | ৬:৫৮ অপরাহ্ণ
রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা আমতলা এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে সবুজ (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
সবুজকে নিয়ে আসা সাইট সুপারভাইজার মো. জহিরুল ইসলাম বলেন, সবুজ নির্মাণ শ্রমিকের কাজ করেন। নির্মাণাধীন ভবনের নয়তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সবুজের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তিনি আশকোনার আমতলা এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহতের পূর্ণ ঠিকানা এখনো পাওয়া যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||