- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:৪১ অপরাহ্ণ
দুই ঘণ্টার ব্যবধানে মিয়ানমারে মাঝারি মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় বিকালের দিকে মিয়ানমারের আয়াবতী ও রাখাইন রাজ্যে আঘাত হানা এই ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশের কক্সবাজারেও। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) বলেছে, মিয়ানমারে আঘাত হানা এই ভূমকম্পন বাংলাদেশের কক্সবাজার ও ভারতের কিছু এলাকায়ও অনুভূত হয়েছে।
ভূমিকম্পের তথ্য রাখা ওয়েবসাইট ভলকানো ডিসকভারি বলেছে, প্রথম ভূমিকম্পটি বঙ্গোপসাগর থেকে ১২৫ কিলোমিটার পশ্চিমে মিয়ানমারের আয়াবতী রাজ্যের পাথিন ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এর দুই ঘণ্টা পর বাংলাদেশের টেকনাফ থেকে ৯ দশমিক ৭ কিলোমিটার উত্তরে মিয়ানমারের রাখাইন রাজ্যে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||