• আজ

    দুই দলের কর্মসূচিতে শহর জুড়েই তীব্র যানজটের সৃষ্টি

    দুই দলের কর্মসূচিতে শহর জুড়েই তীব্র যানজটের সৃষ্টি

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ জুলাই ২০২৩ | ৮:০৩ অপরাহ্ণ

    রাজধানীতে বিএনপির একদফা দাবিতে পদযাত্রা এবং আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার কারণে শহর জুড়েই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

    রাজধানীতে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে গাবতলী থেকে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার পর্যন্ত সড়ক কার্যত অচল হয়ে যায়। অন্যদিকে, আওয়ামী লীগের শান্তি সমাবেশ কর্মসূচি থাকায় মৎস্য ভবন থেকে শাহবাগ হয়ে সাইন্সল্যাব-কলাবাগান দিয়ে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত পুরো রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

    দুই দলের কর্মসূচিতে মঙ্গলবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়ক, মিরপুরে শুরু হয় তীব্র যানজট। রাজধানীর পল্টন, প্রেসক্লাব, শাহবাগ ও ধানমন্ডি এলাকায় যানজট শুরু হয় দুপুরে। বিকেল সোয়া ৪টায় বিএনপির পদযাত্রা পৌঁছায় দলের পল্টন কার্যালয়ে। বিএনপির পদযাত্রা চলছে গাবতলী, টেকনিক্যাল মোড়, মিরপুর-১ ও ১০ হয়ে কাজীপাড়া, শেওড়াপাড়া দিয়ে আগারগাঁও, বিজয় সরণি, কারওয়ান বাজার, এফডিসি, মগবাজার, কাকরাইল হয়ে নয়াপল্টন। এরপর ফকিরাপুল, মতিঝিল, ইত্তেফাক মোড় এবং দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড়।

    পদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন প্রান্তেই এমন যানজটের খবর পাওয়া গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সকাল থেকেই ব্যানার, ফেস্টুন নিয়ে গাবতলীতে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা।

    বিকেল সোয়া চারটার দিকে এক দফা আন্দোলনের পদযাত্রা পল্টনে পৌঁছায়। এ সময় কাকরাইল থেকে পল্টনে যাওয়ার এক পাশের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিপরীত দিকের সড়কের যানবাহনের ছিল ধীরগতি।

    এদিকে বেলা তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ। এখান থেকে শোভাযাত্রা করে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত যাচ্ছেন তারা। এ সময় সার্ক ফোয়ারা থেকে পান্থপথ হয়ে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত কিছুটা যানজট দেখা যায়। তবে তা তীব্র আকার ধারণ করেনি।

    বিকেল চারটায় রাজধানীর রমনা বিভাগের উপপুলিশ কমিশনার জয়নুল আবেদিন গণমাধ্যমকে জানান, যানবাহনের ধীরগতি আছে, কিন্তু থেমে নেই। ফলে সড়কে সিগন্যাল আছে কিন্তু তীব্র যানজট বলা যাবে না।

    দুপুরে প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করছেন। ফলে অন্য রাস্তা ব্যবহার করায় অতিরিক্ত গাড়ির চাপে প্রেসক্লাব-পল্টন এলাকায় যানবাহন চলছে ধীরগতিতে। এ সময় কিছুক্ষণের জন্য দুই পাশেই আটকে যায় গাড়ি চলাচল।

    অন্যদিকে, তুলনামূলকভাবে সকালে গুলশান, পল্টন এলাকায় যানজট ছিল না বলে জানান মৎস্য ভবনের সামনে সিগন্যালে অপেক্ষারত সিএনজিচালিত চালকরা। তবে দুপুরে মৎস্য ভবনে সড়কে যানবাহন আটকে থাকতে দেখা যায়। এসময় জনভোগান্তির সৃষ্টি হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১