- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ জুলাই ২০২৫ | ৭:০৪ অপরাহ্ণ
বাংলাদেশের মূল্যস্ফীতি কমে ৮.৪৮ শতাংশে নেমে এসেছে, যা গত মে মাসের ৯.০৫ শতাংশ থেকে ০.৫৭ শতাংশ কম। এছাড়াও, খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে ৭.৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জুনের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে লিখেছেন, “অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে।”
শফিকুল আলম জানান, জুন ২০২৫ মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি ৮.৪৮ শতাংশে নেমে এসেছে, যা ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় প্রায় ২ শতাংশ কম। এ সময় খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৭.৩৯ শতাংশে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। খাদ্য বহির্ভূত খাতেও মূল্যস্ফীতি কমার ধারা দেখা যাচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||