• আজ

    দুর্ঘটনার পর সড়কে পড়ে ছিলেন রক্তাক্ত বৃদ্ধ

    দুর্ঘটনার পর সড়কে পড়ে ছিলেন রক্তাক্ত বৃদ্ধ

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ মে ২০২৩ | ৯:০০ অপরাহ্ণ

    রাজধানীর বিমানবন্দর থানার সিভিল এভিয়েশন নতুন ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আনুমানিক ৭০ বছর বয়সী ওই বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি।

    শুক্রবার (৫ মে) সকাল দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

    বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে বিমানবন্দর থানার সিভিল এভিয়েশনের নতুন ভবনের সামনে গিয়ে সড়কে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখি। এরপর ওই বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। তবে সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নিহত বৃদ্ধের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পাশাপাশি সিসি ক্যামেরা দেখে ঘাতক যানবাহন শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এসআই মো. রুবেল শেখ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০