• আজ

    দুর্বল হচ্ছে সাগরের নিম্নচাপ, আবার বাড়বে গরম

    দুর্বল হচ্ছে সাগরের নিম্নচাপ, আবার বাড়বে গরম

    গাজীপুর টিভি ডেস্ক | ২১ আগস্ট ২০২২ | ৭:২২ অপরাহ্ণ

    ক্রমশ দুর্বল হয়ে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ভারতের ছত্তিশগড়ের উপকূলে উঠে গেছে। যার ফলে বঙ্গোপসাগরে জারি করা সতর্কতা সংকেত উঠিয়ে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত মাছ ধরার ট্রলার ও নৌযানকে সাবধানে থাকতে বলা হয়েছে। আবহাওয়াবিদ আফরোজ সুলতানা গণমাধ্যমকে এ তথ্য জানান।

    তিনি বলেন, নিম্নচাপটি ছত্তিশগড়ের দিকে উপকূলে উঠে গেছে। এজন্য আমরা বঙ্গোপসাগরের সতর্ক সংকেত তুলে দিয়েছি। মোটামুটি সন্ধ্যা পর্যন্ত মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে একটু সাবধানে থাকতে বলা হয়েছে। বাতাসের গতিবেগও কমে গেছে। আগামী দুই দিন সারা দেশে গরম বাড়বে। এরপর আবারও বৃষ্টি শুরু হবে। গত দুই দিন তাপমাত্রা নিম্নমুখী থাকলেও আজ থেকে তাপমাত্রার সঙ্গে গরমও ঊর্ধ্বমুখী থাকবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০