• আজ

    ‘দেশকে ভিক্ষুক মুক্ত করার কাজ চলমান রয়েছে’

    ‘দেশকে ভিক্ষুক মুক্ত করার কাজ চলমান রয়েছে’

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৫:৩১ অপরাহ্ণ

    সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশকে ভিক্ষুক মুক্ত করার কাজ চলমান রয়েছে। ভিক্ষাবৃত্তিতে নিয়োজিতদের পুনর্বাসনে কাজ করছে সরকার।

    বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরস্থ সরকারি আশ্রয়কেন্দ্রে ভিক্ষুক পুনর্বাসনের জন্য অস্থায়ী শেড উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    মন্ত্রী বলেন, ভিক্ষাবৃত্তি অসম্মানজনক কাজ। এ কাজে নিয়োজিতদের পুনর্বাসনে সরকার কাজ করছে। মিরপুরে বহুতলবিশিষ্ট ভবন নির্মাণ করে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিতদের আশ্রয় ও কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করা হবে।

    সরকার গৃহহীনদের ঘর ও জমি প্রদান করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুস্থ জনগোষ্ঠীকে ভাতা, কর্মমুখী প্রশিক্ষণ ও স্বাবলম্বী হওয়ার জন্য অনুদান প্রদান করা হচ্ছে। তারপরও কিছু লোক ভিক্ষাবৃত্তি থেকে সরে আসছে না।

    এসময় ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করতে সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, ঢাকা ১৫ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল প্রমুখ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১