• আজ

    উত্তর-পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাা

    উত্তর-পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাা

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ এপ্রিল ২০২৩ | ৬:৪৪ অপরাহ্ণ

    সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এছাড়া আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ বুধবার অধিদপ্তরের এক পূর্বাভাসে এ কথা বলা হয়।

    এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহ সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভ করতে পারে।

    এদিকে, আগামী তিন দিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রাম বিভাগের বান্দরবানে, ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১