- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ ডিসেম্বর ২০২৩ | ৯:৩১ অপরাহ্ণ
কেন্দ্রীয় ব্যাংকের গ্রস হিসাবে রিজার্ভ দাড়িয়েছে ২৫.৮২ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আইএমএফ ও এডিবির ঋণ পাওয়ার পরে বাংলাদেশের রিজার্ভের বিপিএম৬ হিসাব পদ্ধতি অনুযায়ী বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৪ বিলিয়ন ডলারে। গত বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ ছিল ১৯.১৭ বিলিয়ন।
এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের গ্রস হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৮২ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান।
মুখপাত্র বলেন, গত শুক্রবার দুই দাতাসংস্থা থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যোগ হয় ১.০৯ বিলিয়ন ডলার।
শুক্রবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ৬৮৯ মিলিয়ন এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৪০০ মিলিয়ন ডলারের ঋণ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||