• আজ

    দেশে রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে: র‍্যাব মহাপরিচালক

    দেশে রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে: র‍্যাব মহাপরিচালক

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ জানুয়ারি ২০২৩ | ৬:৩৫ অপরাহ্ণ

    র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন জানিয়েছেন, দেশের রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ভুয়া পার্সপোট তৈরি করে বিদেশ পালিয়ে যাচ্ছে। তবে র‍্যাব এগুলো প্রতিরোধে কাজ করছে। যতই চেষ্টা করুক তাদের কোনো ধরনের অপকর্ম করতে দেওয়া হবে না। তাদের ব্যাপারে র‍্যাব সব সময়ই সতর্ক।

    সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে অসহায় দুস্থদের মাঝে শীতের কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    র‍্যাব মহাপরিচালক বলেন, পাহাড়ে বিশাল একটা রোহিঙ্গা জনসংখ্যা আছে। তাদের নিয়ন্ত্রণে রাখাটাই একটা চ্যালেঞ্জ। তারা বুঝতে পেরেছে এই দেশের মানুষ জঙ্গিবাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না। এজন্য এখন তারা ভিন্ন কৌশল নিয়েছে। তারা কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে বিভিন্নভাবে মানুষের ব্রেইন ওয়াশ করছে। বিশেষ করে তরুণদের এই জঙ্গিবাদের পথে নিয়ে আসার জন্য একটা অপচেষ্টা চালাচ্ছে। বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গী সংগঠন তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তবে তারা সফল হতে পারবে না। তাদের ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী সব সময়ই সতর্ক আছে। এলাকার সাধারণ জনগণকে সঙ্গে নিয়েই তাদের সব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে।

    সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তিনি স্থানীয় প্রায় এক হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র করেন।

    অনুষ্ঠানে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ, সহকারী উপ-পরিচালক সঞ্জয় কুমার সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০