• আজ

    দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে: সালাম

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ মার্চ ২০২২ | ৩:৩৭ অপরাহ্ণ

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন, দ্রব্যমূল্য আজ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। গত সপ্তাহে যে তেলের দাম ছিল ১৬৫ টাকা। এখন তা বেড়ে প্রায় দুইশ টাকা। এমন কোনো পণ্য নেই যার দাম ১০ থেকে ২০ টাকা বাড়েনি।

    আজ মঙ্গলবার (১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। ‘তেল, গ্যাস, পানি, বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির’ প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন।

    সালাম বলেন, বর্তমান সরকারের জুলুম, নির্যাতন ও অত্যাচারের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে। এজন্য জাতীয়তাবাদী শক্তির সব রাজনৈতিক দলকে এক প্ল্যাটফরম থেকে সরকার পতনের আন্দোলন করতে হবে।

    তিনি বলেন, বর্তমান সরকার ১৪ ও ১৮ সালের মতো আরেকটি পাতানো নির্বাচনের নীলনকশা শুরু করেছে। এর অংশ আরেকটি বিতর্কিত নতুন নির্বাচন কমিশন। অবিলম্বে জনগণের দাবি মেনে নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জোর দাবি জানান তিনি।

    জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আবু ইউনুসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি ও ফাউন্ডেশনের মহাসচিব হুমায়ুন কবির বেপারী, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক পাঠান আজাহার উদ্দিন প্রিন্স প্রমুখ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১