• আজ

    নগ্ন ফটোশুটের জন্য রণবীরের বিরুদ্ধে মামলার আবেদন

    নগ্ন ফটোশুটের জন্য রণবীরের বিরুদ্ধে মামলার আবেদন

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জুলাই ২০২২ | ১২:০২ অপরাহ্ণ

    ব্যতিক্রমী ফ্যাশন সেন্সের জন্য বরাবরই আলোচনায় ছিলেন। এবার নগ্ন হয়ে ফটোশুট করে ঝড় তুলেছেন রণবীর সিং। বলিউডে এর আগেও তারকাদের নগ্ন হয়ে ফটোশুট করতে দেখা গেছে। তবে এমন ফটোশুট করে ভালোই ঝামেলায় জড়িয়েছেন রণবীর। তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

    ২৫ জুলাই এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নারীদের অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে রণবীরের বিরুদ্ধে। মুম্বাই পুলিশে এ বিষয়ে একটি আবেদন জমা পড়েছে।

    এ বছর মুক্তি পেয়েছে রণবীরের ‌‘জয়েশভাই জোর্দার’। ছবিটি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি। গত বছর মুক্তি পাওয়া তার ছবি ‘এইটি থ্রি’ও বক্স অফিস মাতাতে ব্যর্থ হয়েছিল। মুক্তির অপেক্ষায় আছে রণবীরের ‘সার্কাস’ ও ‘রকি অর রানি কি প্রেম কাহিনি’।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০