- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ মে ২০২২ | ৩:৪৬ অপরাহ্ণ
আসন্ন নতুন অর্থবছরের (২০২২-২৩) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) দাঁড়াচ্ছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। মঙ্গলবার (১৭ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আগামী অর্থবছরের এডিপির খসড়া অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থবছরের জন্য ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকার মূল এডিপির প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর সঙ্গে স্বায়ত্তশাসিত সংস্থা অথবা করপোরেশনের নিজস্ব অর্থায়ন থেকে পাওয়া যাবে ৯ হাজার ৯৩৭ কোটি টাকা। সব মিলিয়ে আগামী অর্থবছরের এডিপি’র আকার দাঁড়াচ্ছে ২ লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকা। এই হিসাবে আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট চলতি সংশোধিত এডিপির চেয়ে ১৭ শতাংশ বেশি।
উন্নয়ন বাজেটের মধ্যে সরকারি তহবিল থেকে ১ লাখ ৬০ হাজার ১৭০ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য থেকে ৯৫ হাজার ৮৩৩ কোটি টাকা পাওয়া যাবে বলে মন্ত্রী জানান।
এডিপির সর্বোচ্চ ১০ খাত
পরিবহন ও যোগাযোগ- সর্বোচ্চ ৭০ হাজার ৬৯৫ কোটি ৫২ লাখ টাকা (প্রায় ২৯ শতাংশ); বিদ্যুৎ ও জ্বালানি- দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ হাজার ৪১২ কোটি টাকা (প্রায় ১৬ শতাংশ); শিক্ষা- তৃতীয় সর্বোচ্চ ২৯ হাজার ৮১ কোটি টাকা ৩৮ লাখ টাকা (প্রায় ১২ শতাংশ); গৃহায়ন ও গণপূর্ত- ২৪ হাজার ৪৯৭ কোটি টাকা (প্রায় ১০ শতাংশ); স্বাস্থ্য- প্রায় ১৯ হাজার ২৭৮ কোটি টাকা (প্রায় ৮ শতাংশ); স্থানীয় সরকার- ১৬ হাজার ৪৬৫ কোটি টাকা (৬ দশমিক ৬৯ শতাংশ); কৃষি- ১০ হাজার ১৪৩ কোটি টাকা (প্রায় ৪ শতাংশ); পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ- ৯ হাজার ৮৫৯ কোটি টাকা (৪ শতাংশ); শিল্প- ৫ হাজার ৪০৭ কোটি (২ দশমিক ২০ শতাংশ) এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ৪ হাজার ১৬৭ কোটি টাকা (১ দশমিক ৭০ শতাংশ)।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||