• আজ

    নবম নিরাপত্তা সংলাপে অংশ নিতে ঢাকায় মার্কিন সেক্রেটারি

    নবম নিরাপত্তা সংলাপে অংশ নিতে ঢাকায় মার্কিন সেক্রেটারি

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১:৫৮ অপরাহ্ণ

    বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নিরাপত্তা সংলাপে অংশ নিতে ঢাকায় এসেছেন মার্কিন রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক। দুই দেশের মধ্যকার নিরাপত্তার বিষয়ে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

    আগামীকাল মঙ্গলবার এ সংলাপ অনুষ্ঠিত হবে। নিরাপত্তা সংলাপে ওয়াশিংটনের পক্ষে নেতৃত্ব দেবেন মিরা রেজনিক।

    আজ সোমবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস রেজনিকের ঢাকায় পৌঁছানোর তথ্য এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন।

    বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিককে স্বাগতম। তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপের জন্য ঢাকায় এসেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা করবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০