• আজ

    নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

    নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ অক্টোবর ২০২৩ | ৪:৫৯ অপরাহ্ণ

    খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে দলটি। একই সঙ্গে বিক্ষোভ মিছিল থেকে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেফতারের প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    বুধবার (১১ অক্টোবর) দুপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এই বিক্ষোভ মিছিল হয়। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। পরে নাইটিঙ্গেল হয়ে ফকিরাপুল মোড় ঘুরে ফের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

    বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১