• আজ

    নাজিরা বাজারে দুই দোকানে আগুন

    নাজিরা বাজারে দুই দোকানে আগুন

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ সেপ্টেম্বর ২০২৩ | ২:৪৩ অপরাহ্ণ

    পুরান ঢাকার নাজিরাবাজার এলাকায় দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তৎক্ষণাত খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নাজিরাবাজার হানিফ বিরিয়ানির পাশে ছোট দুটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

    তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে দুই দোকানের অনেক মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১