• আজ

    নাট্যকার ড. ইনামুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    | ১১ অক্টোবর ২০২১ | ৭:৩৩ অপরাহ্ণ

    একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ড. ইনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সোমবার (১১ অক্টোবর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, নাট্যাঙ্গনে ইনামুল হকের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

    তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    ড. ইনামুল হক ২০১২ সালে একুশে পদক লাভ করেন। আর ২০১৭ সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে সরকার।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১