• আজ

    নাশকতার চেষ্টা করলে ফল ভালো হবে না: আইজিপি

    নাশকতার চেষ্টা করলে ফল ভালো হবে না: আইজিপি

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জানুয়ারি ২০২৪ | ১২:৫০ অপরাহ্ণ

    ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে ফল ভালো হবে না বলে সতর্ক করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। যে বা যারা নাশকতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

    শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    আইজিপি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জরুরি প্রয়োজনে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পারেন। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১