• আজ

    নাশকতার মামলায় মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পেছাল

    নাশকতার মামলায় মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পেছাল

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ মার্চ ২০২২ | ৪:০০ অপরাহ্ণ

    নাশকতার অভিযোগে করা মামলায় মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে। আজ রবিবার মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে সাক্ষী উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে।

    আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন।

    ২০১৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় মিরপুর মডেল থানার এএসআই খন্দকার রাজীব আহমেদ বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।
    মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ৩১ মার্চ মাওলানা মামুনুল হকসহ ৬৫ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন মিরপুর মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম। আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ২৮ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০