• আজ

    নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে গোটাজাতি ঐক্যবদ্ধ: রিজভী

    নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে গোটাজাতি ঐক্যবদ্ধ: রিজভী

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ জুলাই ২০২৩ | ৭:২৫ অপরাহ্ণ

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী সরকার আর কোনও অবলম্বন খুঁজে পাচ্ছে না, তাই ওবায়দুল কাদের মিথ্যার সংস্কৃতি নির্মাণ করে তাদের নেতাকর্মীদের সাহস যোগানোর ব্যর্থ চেষ্টা করছেন।

    শনিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    রিজভী বলেন, সারা দেশের মানুষ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে গোটাজাতি ঐক্যবদ্ধ।

    এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের আব্দুস সালাম, উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১