• আজ

    নেদারল্যান্ডসে পার্টিতে উঠে গেল ট্রাক, নিহত ৬

    নেদারল্যান্ডসে পার্টিতে উঠে গেল ট্রাক, নিহত ৬

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ আগস্ট ২০২২ | ৫:০৬ অপরাহ্ণ

    নেদারল্যান্ডসের সড়কের পাশে চলা একটি পার্টিতে ট্রাকচাপায় ৬ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় দক্ষিণ নেদারল্যান্ডসের নেইউ বেইজারল্যান্ডে এই ঘটনা ঘটে।

    ডাচ পুলিশ রবিবার এই ঘটনা নিশ্চিত করে বলেছে, আহত আরও ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে পুলিশ তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি।

    এ ঘটনায় ৪৬ বছর বয়সী স্পেনের চালককে আটক করেছে পুলিশ। তবে ড্রাইভার অ্যালকোহল পান করেছেন এমন লক্ষণ পায়নি পুলিশ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০