- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ নভেম্বর ২০২২ | ৫:০০ অপরাহ্ণ
ব্যয় সংকোচন নীতির কারণে নতুন দু’টি বিভাগ পদ্মা ও মেঘনা গঠনের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে সরকার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে রবিবার অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিষয়টি নিশ্চিত করেছেন নিকার সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক। তিনি সাংবাদিকদের বলেন, এখন যেহেতু আমরা সাশ্রয় করছি, এখন দু’টো বিভাগ করতে গেলে অনেক খরচ হবে, এ কারণে আপাতত এটাকে স্থগিত করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী ঢাকা বিভাগ থেকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ীকে আলাদা করে গঠন করার কথা ছিল পদ্মা বিভাগ। আর চট্টগ্রাম বিভাগকে ছেঁটে ফেলে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর নিয়ে গঠন করার কথা ছিল মেঘনা বিভাগ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||