- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ জানুয়ারি ২০২৩ | ১১:৫৩ পূর্বাহ্ণ
উদ্বোধনের পরের দিন থেকে পদ্মা সেতুতে নিষিদ্ধ থাকা মোটরসাইকেল ফের চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আবু হানিফ হৃদয় নামের যাত্রাবাড়ীর এক বাসিন্দা এ রিট করেছেন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী ইয়ারুল ইসলাম।
রবিবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বছরের ২৫ জুন সেতু উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ২৬ জুন এক তথ্য বিবরণীতে বলা হয়, ২৭ জুন ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||