• আজ

    পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

    পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ জুলাই ২০২২ | ২:৪৬ অপরাহ্ণ

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    গতকাল মঙ্গলবার মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে একটি চিঠির মাধ্যমে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

    চিঠিতে শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশে এসে পদ্মা সেতু দেখতে বলেছেন।

    তিনি এটাও উল্লেখ করেন, সেপ্টেম্বরে ভারতের দিল্লি সফরকালে মুখ্যমন্ত্রী মমতার সাক্ষাৎ আশা করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

    শেখ হাসিনা আরও বলেছেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে ভাষাগত ও সাংস্কৃতিক ঘনিষ্ঠতার পরিপ্রেক্ষিতে একসঙ্গে কাজ করার বিকল্প নেই। পদ্মা সেতু বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে বাণিজ্যের নতুন সুযোগ উন্মোচন করবে বলে মনে করেন তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০