• আজ

    পরীক্ষা কখন নেওয়া হবে জানালেন শিক্ষামন্ত্রী

    পরীক্ষা কখন নেওয়া হবে জানালেন শিক্ষামন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জুন ২০২২ | ১২:৪৩ অপরাহ্ণ

    বন্যার প্রাদুর্ভাব চলে গেলেই পরীক্ষা নেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বন্যা প্রাদুর্ভাব চলে গেলেই কোনো পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ নিয়ে বাধা থাকবে না। তখন শিক্ষার্থীরা অনায়াসে পরীক্ষা দিতে পারবে, তখনই পরীক্ষা নেওয়া হবে।’

    আজ শনিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

    চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল ও চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অশিত বরণ দাশ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১