• আজ

    পরীমণি-হেলেনাদের ব্যাংক হিসাব তলব

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ আগস্ট ২০২১ | ৮:০২ অপরাহ্ণ

    ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মডেল মরিয়ম আক্তার মৌ ও হেলেনা জাহাঙ্গীরসহ আটজনের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

    বুধবার (১১ আগস্ট) বিএফআইইউর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের হিসাবের সমস্ত তথ্য পাঠাতে বলা হয়েছে। চিঠিতে জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, পিতামাতার নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে।

    চিঠিতে পরীমণির পুরো নাম শামসুন নাহার স্মৃতি উল্লেখ করা হয়েছে। ঠিকানা দেয়া হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়ার বগিরাতপুরের মিরুখালী।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০