• আজ

    পল্টনে দ্রুতগামী লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

    পল্টনে দ্রুতগামী লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ জানুয়ারি ২০২৩ | ১১:২৮ পূর্বাহ্ণ

    রাজধানীর পল্টনে দ্রুতগামী তেলের লরির ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম মো. শহিদুল ইসলাম (৪০)। রোববার (১৫ জানুয়ারি) রাত ২টার দিকে স্কাউট ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

    নিহতের শ্যালক মো. জামিল বলেন, মোটরসাইকেল চালিয়ে বাসাবোর কদমতলা বাসায় যাওয়ার পথে স্কাউট ভবনের সামনে একটি তেলের লরি শহিদুলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নিহতের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর থানায়। তিনি সবুজবাগের বাসাবোতে থাকতেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১