- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ নভেম্বর ২০২১ | ৮:১৩ অপরাহ্ণ
চীনের কাছ থেকে একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ পেয়েছে পাকিস্তান। চীনের রাষ্ট্রীয় জাহাজ নির্মাণ করপোরেশন লিমিটেড (সিএসএসসি)-এর নকশায় নির্মিত এই যুদ্ধজাহাজটি চীন কর্তৃক রফতানি করা সবচেয়ে অত্যাধুনিক ও বৃহত্তম।
খবরে বলা হয়েছে, সাংহাইতে এক হস্তান্তর অনুষ্ঠানে ফ্রিগেট ধরনের এই যুদ্ধজাহাজ পাকিস্তান নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
টাইপ ০৫৪এ/পি ফ্রিগেটটির নামকরণ করা হয়েছে পিএনএস তুঘরিল। পাকিস্তানের জন্য এমন ফ্রিগেট প্রথম সংযোজন। এটি ভূমি থেকে ভূমি, ভূমি থেকে আকাশ ও পানির নিচে গোলা ছুড়তে পারে। এছাড়া এটির নজরদারি চালানোর সক্ষমতা রয়েছে।
চীনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মইন উল হক জানান, এতে দুই দেশের বন্ধুত্বের নতুন যুগ শুরু হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||