• আজ

    পার্বত্য জেলায় উগ্রবাদী সন্ত্রাসীদের কর্মকাণ্ড বন্ধের সুপারিশ

    পার্বত্য জেলায় উগ্রবাদী সন্ত্রাসীদের কর্মকাণ্ড বন্ধের সুপারিশ

    গাজীপুর টিভি ডেস্ক | ২৪ অক্টোবর ২০২২ | ৮:০৭ অপরাহ্ণ

    পার্বত্য জেলায় উগ্রবাদী সন্ত্রাসীদের কর্মকাণ্ড বন্ধে কঠোর নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

    আজ সোমবার (২৪ অক্টোবর) বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

    কমিটির সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং ও মীর মোস্তাক আহমেদ রবি বৈঠকে অংশ নেন।

    বৈঠকে পার্বত্য জেলা বান্দরবানের সীমান্তবর্তী এলাকা ও মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি এবং বিগত বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

    কমিটি তিন পার্বত্য জেলায় প্রতিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশের ক্ষতি কম হয় তা বিবেচনা করে রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নের জন্য ইটভাটা স্থাপনের বিষয়ে সুপারিশ করে।

    বৈঠকে মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় ত্রিমুখী সংঘর্ষের পরিপ্রেক্ষিতে পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত চেকপোস্ট স্থাপনসহ সীমান্তজুড়ে সতর্কতা ও কঠোর নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়।

    পার্বত্য জেলায় উগ্রবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা ও অপতৎপরতামূলক প্রশিক্ষণ চালাতে না পারে সেদিকে কঠোর নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১